গোপন কথাটি আর রবে না গোপনে ৷ অন্তরঙ্গ মুহূর্তের সমস্ত খুঁটিনাটি তথ্য এবার জেনে নেবে কন্ডোম ৷ সঙ্গিনীকে তৃপ্ত করতে আপনি কতটা দক্ষ তাও জানিয়ে দেবে কন্ডোম ৷ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি ৷
স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াটের পর এবার স্মার্ট কন্ডোম ৷ যৌন মিলনের প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করে এই কন্ডোম জানিয়ে দেবে আদপে কেমন ছিল পারফরমেন্স ৷ বিছানায় কতটা ‘সক্ষম’ আপনি? কিন্তু কিভাবে সম্ভব হবে এমন ৷
ব্রিটেনের এক গর্ভনিরোধক প্রস্তুতকারকারী সংস্থা বাজারে এনেছে এই স্মার্ট কন্ডোম ৷ নাম আই.কন ৷ তাদের জানিয়েছেন, এই কন্ডোমে রয়েছে একটি স্মার্ট রিং ডিভাইস ৷ সেখানে লাগানো রয়েছে একটি স্মার্ট চিপ ৷ সঙ্গমের স্থায়িত্বকাল, মিলনের সময় কতটা ক্যালোরি খরচ হচ্ছে, গতি, পুনর্মিলনের হার সমস্ত খুঁটিনাটি রেকর্ড করবে ওই যন্ত্র ৷ এরপর ওই তথ্যগুলিই বিশ্লেষণ করে যন্ত্রটি জানিয়ে দেবে কেমন ছিল সঙ্গম ৷ সঙ্গিনীকে তৃপ্ত করতে কতটা সক্ষম আপনি ৷ মিলনের সময় কোনও সংক্রমণ ছড়াল কিনা তাও জানিয়ে দেবে এই কন্ডোম ৷

No comments:
Post a Comment