দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পূর্ব বৃন্দাখালিতে। স্বামীর নাম সুজন সর্দার স্ত্রী নাম মৌসুমী সর্দার ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর থানার গকুল নগরের মৌসুমী সরদারের সাথে সাত মাস আগে বিয়ে হয় পূর্ব বৃন্দাখালি সুজন সরদারের। গত বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর রাতে ঘরে ঘুমাতে যাওয়ার পর তাদের মধ্যে চরম অশান্তি বাঁধে ।রাতে দুজনে বিষ খাওয়ার পর বমি করতে থাকলে পরিবার এর লোকেরা ভোর রাতে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় ।এরপর সোমবার বারুইপুর হাসপাতালে দুজন মারা যায়। বারুইপুর থানার পুলিশ বডি দুটি ময়না তদন্তে পাঠিয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ।

No comments:
Post a Comment