চাকরি পেল পাখি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

চাকরি পেল পাখি!





ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি থিম পার্কে বুদ্ধিমান ছয় পাখিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পার্ককে ফিটফাট রাখাই এদের  কাজ।

বিবিসি জানায়, প্যু দু ফ্যু নামক ওই থিম পার্কে নিযুক্ত কাকগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিগারেটের টুকরা, ছোটখাটো আবর্জনা সংগ্রহ করার জন্য। তারা ময়লাগুলো সংগ্রহ করে একটি বাক্সে জমা করে, আর কঠিন এই কাজের বিনিময়ে পারশ্রমিক হিসেবে পায় পর্যাপ্ত খাবার।



পরিচ্ছন্নতাকর্মী প্রথম দলের কাকেরা এরই মাঝে তাদের বরাদ্দ করা পদ অনুসারে দায়িত্ব পালন করতে শুরু করেছে। বাকিরা আজ রোববার কাজে যোগ দেওয়ার কথা।

পার্কের প্রধান নিকোলাস দে ভিলিয়ার্স সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই পাখিদের কেবল উদ্যান এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যেই নিয়োগ দেওয়া হয়নি, কারণ সাধারণত দর্শকরাই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সাবধানী।

‘প্রকৃতি নিজেই আমাদের শেখাতে পারে চারপাশের যত্ন নেওয়ার ব্যাপারে’—মানুষকে এই জিনিসটা বোঝানোর জন্যই মূলত এদের নিযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন নিকোলাস।

পার্কপ্রধান আরো বলেন, দাঁড়কাক ও ডোমকাক গোত্রের এই পাখিগুলো ‘বিশিষ্ট বুদ্ধিমান’ পাখি, এবং এরা ‘খেলার ছলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালোবাসে।’

পাখিদের বুদ্ধিমত্তার এটিই প্রথম কোনো উদাহরণ নয়। এর আগেও চলতি বছরের শুরুতে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন, সমস্যা সমাধানের ব্যাপারে  কাকের এক ধরনের সক্ষমতা আছে।

বিশেষ এক ধরনের মেশিন, যেখানে নির্দিষ্ট আয়তনের টোকেন জমা দিলে খাবার পাওয়া যায়। বিজ্ঞানীরা লক্ষ করেন, কাকেরা সেটি মনে রাখতে পারে এবং খাবার সংগ্রহের উদ্দেশ্যে সেই আয়তন অনুসারে মেশিনে টোকেন জমা দিতে পারে। শুধু তাই নয়, কোনো টোকেনের আয়তন যদি বড় হয়, তাহলে সেটি ঠোঁট ও নখ দিয়ে ছিঁড়ে প্রত্যাশিত আয়তনে নিয়ে আসতেও সক্ষম তারা। এরপর বাকি থাকে শুধু টোকেন জমা দেওয়া আর খাবার সংগ্রহ করা এই তো! সে কাজে যে তারা দিব্যি পারদর্শী তা তো আর বলার অপেক্ষা রাখে না।

No comments:

Post a Comment

Post Top Ad