"নেহেরুকে নিয়ে ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

"নেহেরুকে নিয়ে ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি"


ভারতের সাবেক প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর সম্বন্ধে নিজের সাম্প্রতিক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন  তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা।
এনডিটিভির খবর, দিনকয়েক আগে নেহরুকে “আত্মকেন্দ্রীক” বলে সমালোচনা করেছিলেন দালাই লামা। এরপর তিনি বলেন, “আমার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদি কোনো ভুল কিছু বলে থাকি, তাহলে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।”গোয়ায় শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে দালাই লামা বলেছিলেন, ভারতবর্ষ একটি অখণ্ড দেশ থাকত, যদি মহাত্মা গান্ধীর পছন্দকে গুরুত্ব দিয়ে জহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদটি মোহাম্মদ আলী জিন্নাহকে ছেড়ে দিতে রাজি হতেন।
তিনি আরও বলেন, “আমি যখন জানতে পারি গান্ধীজী দেশ বিভাগের বিপক্ষে ছিলেন, তখন অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। পাকিস্তানের থেকেও ভারতে মুসলমানের সংখ্যা অনেক বেশি। কিন্তু, অতীত তো অতীতই।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রশ্নোত্তরের সেশনে উপস্থিত ছিলেন ৮৩ বছর বয়সী তিব্বতের এই ধর্মগুরু। সেখানেই একজন প্রশ্ন করেন, কীভাবে নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া যায়। কীভাবেই বা জীবনের চলার পথে ত্রুটি এড়ানো যায়? উত্তরে দালাই লামা বলেন, “মহাত্মা গান্ধী চেয়েছিলেন প্রধানমন্ত্রী হোক মোহম্মদ আলী জিন্নাহ। কিন্তু, নেহরু তা চাননি। তিনি স্বার্থপর ছিলেন। তিনি বলেছিলেন, “আমি প্রধানমন্ত্রী হতে চাই। ভারত ও পাকিস্তান আজও অখণ্ডই থাকত, যদি নেহরুর বদলে প্রধানমন্ত্রী হতেন জিন্নাহ। পন্ডিত নেহরু জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। কিন্তু, ভুল তো হয়েই যায়। তাই, দায়িত্বটা তোমাদের নিজের কাঁধেই নিতে হবে। প্রশ্ন কর, বিশ্লেষণ কর, তারপর সিদ্ধান্ত নাও।”

No comments:

Post a Comment

Post Top Ad