ঘীস নদীর ডাইভারসনের জলে ভেঙ্গে গেল ৫০০ মিটার বাধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 August 2018

ঘীস নদীর ডাইভারসনের জলে ভেঙ্গে গেল ৫০০ মিটার বাধ



গত দুদিনের বৃষ্টিতে জল বেরেছে মালবাজার মহকুমার ঘীস নদীর। আর এই ঘীস নদীর ডাইভারসনের জলে ভেঙ্গে গেল গ্রাম পঞ্চায়েতের তৈরি করা ৫০০ মিটার বাধ। মালবাজার মহকুমার বাগ্রাকো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার কৃষি জমি রক্ষার্থে কিছুদিন আগেই  NRGS মাধ্যমে তৈরি করা হয়েছিল এই বাধ টি কিন্তু দুদিনের প্রবল বৃষ্টিতে সম্পর্ন বাধটি ভেঙ্গে গেছে। এরপর ঘীস নদীর জল ঢুকে পরেছে কৃষিজমিতে। যার ফলে নষ্ট হল বহু কৃষি জমি।

এলাকার মানুষ চন্দন ওড়াও, বিবেক ওড়াওদের অভিযোগ  প্রায়  ১৫দিন আগেই তৈরি হয় এই বাধটি কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য সব শেষ হয়ে গেলে। মাথায় হাত কৃষকদের। এই সময় তারা জমিতে ধানের চারা লাগিয়েছিলেন। কিন্তু জমিতে জল বালি ঢুকে গিয়ে নষ্ট হয়েছে জমি। যা এখন পরিস্থিতি, তাতে এই মুহুর্তে এই বাধ ঠিক করা এক কথায় অসম্ভব। কারন বৃষ্টি অনবরত হয়েই চলেছে। তাছারা পাহাড়েও বৃষ্টি হচ্ছে। সেই জল এই নদী দিয়েই বয়ে আসছে।

বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ শিয়া মিঞ্জ বলেন, কৃষি জমি রক্ষার জন্য  ১০-১২ দিন আগেই বালি, মাটি দিয়ে তৈরি করা হয় এই বাধ টি। কিন্তু গত দুদিন যে ভাবে বৃষ্টি হয়েছে ততে এই বাধ সম্পর্ন ভেঙ্গে গেছে। কৃষকদেরও ক্ষতি হল। প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত থেকে এই বাধ টি বানানো হয়। এখন বৃষ্টি কমলেই আবার কাজ করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad