ভিন দেশে ধৃত দাউডের পরম সঙ্গী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

ভিন দেশে ধৃত দাউডের পরম সঙ্গী



লন্ডনে আটক করা হল দাউদ ইব্রাহিমের সঙ্গী জাবির মোতিকে। লন্ডন পুলিশ তাকে আটক করে। জাবির মোতি পাকিস্তানের নাগরিক। শুক্রবার জাবির মোতিকে লন্ডনের হিলটন হোটেল থেকে আটক করে লন্ডন পুলিশ। জানা গেছে, UK, UAE ও অন্যান্য দেশে দাউদের আর্থিক লেনদেনের বিষয়টি দেখত জাবির। তাকে জেরা করে দাউদ ও D কম্পানি সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে জাবিরকে গ্রেপ্তারে জন্য কয়েকবার ব্রিটেনের কাছে আবেদন করেছিল ভারত। তার বিরুদ্ধে ড্রাগ পাচার, তোলাবাজি ও অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।


দাউদ ও তার স্ত্রী মহাজাবেনের খুব ঘনিষ্ঠ পাকিস্তানের নাগরিক জাবির। জাবির বিশেষত দাউদের ড্রাগের ব্যবসা, অবৈধ অস্ত্র চালান, জাল ভারতীয় নোট তৈরি, তোলাবাজি ও রিয়েল এস্টেট ব্যবসাগুলি দেখাশোনা করত। ব্রিটেনে জাবিরের দশ বছরের ভিসা রয়েছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম।

No comments:

Post a Comment

Post Top Ad