দু নং জাতিও সড়ক বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের পথ দুর্ঘটনায় মৃত এক সাইকেল আরোহী ৷ ঘটনাটি আসানসোল দঃ থানার অন্তর্গত কালিপাহাড়ী মোড় সংলগ্ন এলাকায় ঘটে ৷ বৃহস্পতিবার সকালে কালিপাহাড়ী কোড়া পাড়া এলাকা থেকে নিঘা অঞ্চলের একটি বিস্কুট কারখানায় (ভবানী বিস্কুট) সাইকেলে করে কাজে যাচ্ছিল রঞ্জন কোড়া (৩২)নামের যুবক ৷ কালিপাহাড়ী মোড়ের কাছে NH2 অতিক্রম করার সময় একটি লরি পিছন থেকে আঘাত করে পালিয়ে যায় ৷ ঘটনার জেরে গুরুতর আহত হয়ে পথেই লুটিয়ে পড়ে ওই যুবক ৷
খবর পেয়ে আসানসোল দঃ থানার পুলিশ চিকিৎসার জন্যে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।বিক্ষোভ উঠতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এক ঘন্টা চলে বিক্ষোভ।


No comments:
Post a Comment