রহস্যঃ পুকুরে জলে ডুবে মৃত কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 24 August 2018

রহস্যঃ পুকুরে জলে ডুবে মৃত কিশোর



রহস্যজনকভাবে পুকুরের জলে ডুবে মৃত্যু কিশোরের। শুক্রবার সকালে মহিশীলার চক্রবর্তী মোড়ের বাসিন্দা সুজিত বসাকের তেরো বছরের ছেলে দীপ বসাক (জিৎ) বাড়িতে খেলতে যাওয়ার নাম করে বের হয় ৷ স্থানীয়দের বক্তব্য, মহিশীলার ভাটা পুকুরে স্নানে নামতে দেখা যায় ওই কিশোরকে। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও কিশোর জল থেকে উঠে না আসায় আসানসোল দঃ থানায় খবর দেওয়া হয় ৷ একই সাথে স্থানীয়রা কিশোরকে অচৈতন্য অবস্থায় পুকুরের জল থেকে উদ্ধার করে ৷ চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ৷ একই সাথে দেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad