লোকালয়ে হরিণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

লোকালয়ে হরিণ!


লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হল।মঙ্গলবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার শালডাঙ্গা এলাকার একটি পুকুর থেকে ওই হরিণ টিকে উদ্ধার করা হয়।হরিণটি আহত থাকায় এদিনই সেটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বেক্ষন কেন্দ্রে পাঠানো হয়।জানা যায়,সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে এদিন ভোরে ওই হরিণটি বের হয়ে আসে দক্ষিণ ধূপঝোরা মুচি পাড়া এলাকায়।স্থানীয় জনগণের তারায় সেটি ওখান থেকে চলে আসে শালডাঙ্গায়।খবর পেয়ে শালডাঙ্গায় আসে ধূপঝোরা বিটের বনকর্মীরা।স্থানীয় জনগণের সহযোগিতায় এদিন বনকর্মীরা ওই এলাকার একটি পুকুর থেকে হরিণ টিকে উদ্ধার করে।ধুপঝোরার বিট অফিসার রোশন রাই বলেন,হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির।পুরুষ।হরিণটি আহত থাকায় এদিনই সেটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি এন আই সি তে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad