শিশুদের অঙ্ক শেখাবে বাঁদর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

শিশুদের অঙ্ক শেখাবে বাঁদর

শিশুদের অঙ্ক শেখাবে বাঁদর
লন্ডন, ২৪ এপ্রিল- ছোট শিশুকে অঙ্ক শেখানো বিশাল একটা ঝামেলার কাজ। ছোট শিশুদের পড়ানোর ক্ষেত্রে অনেক ধৈর্যশীল হতে হয়। আপনি বলেছেন একটা সে করে বসে আছে আরেকটা। এমন অবস্থায় পড়লে সাহায্য নিতে পারেন বাঁদরের।
গবেষকরা বলেছেন, বাঁদরের মধ্যে সংখ্যা ও বিভিন্ন চিহ্ন চেনার ক্ষমতা রয়েছে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তিনটি বাঁদরকে ২৬টি আলাদা চিহ্ন, ১০টি অ্যারবিক নম্বর ও ১৬টি অক্ষর শেখান। প্রতিটি চিহ্নের জন্য তাদের শূণ্য থেকে ২৫ ফোঁটা জল, জ্যুস বা অরেঞ্জ সোডা পুরস্কার হিসেবে হয়। দুটি আলাদা চিহ্ণের মধ্যে একটিকে বেছে নিতে বললে ৯০ শতাংশ ক্ষেত্রে বাঁদরগুলো যেটির জন্য সবচেয়ে বেশি পুরষ্কার রয়েছে সেটিই বেছে নেয়।
এই গবেষণা থেকে জানা যায়, বাঁদরেরা অনেক তাড়াতাড়ি বিভিন্ন চিহ্ণ চিনে নিতে পারে এবং প্রয়োজন পড়লে তা কাজে লাগাতেও পারে। বাঁদরেরা পরম মানের তুলনায় আপেক্ষিক মান বেশি করে চিহ্ণিত করতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad