প্রায় মাস দেড় ধরে লজে থেকে টাকা না মিটিয়ে বেপাত্তা হয়ে গেল একই পরিবারের ৬ আবাসিক। শুধু তাই নয়,লজে হোম ডেলিভারি করতো এক মহিলা। তারও টাকা মিটায়নি বলে অভিযোগ। লজ মালিক থানায় জানিয়েছেন।
মাল বিডিও অফিস এলাকায় একটি লজ চালান দীপশংকর চ্যাট্টার্জী।গত ২২ জুন জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার বাসিন্দা বিনু বিশ্বকর্মা ও তার পরিবারের ৫ সদস্য মাস খানেক থাকবেন বলে একটি রুম বুক করেন।তারা আধার ও ভোটার কার্ড এর জেরক্স জমা দেন।পারিবারিক বিপর্যয়ের কারনে তারা এসেছেন বলে জানান।
লজ মালিক জানান,এসময় অফ সিজেন।তাই ভাড়া দিয়েছিলাম।মাস শেষ হলে ভাড়া দেবে বলে জানিয়েছিল।গত ৩ জুলাই রাতে তারা পরিবার সমেত না জানিয়ে বেপাত্তা হয়ে যান। যে ফোন নম্বর দিয়েছিল সেটা বন্ধ পাওয়া যায়। এরপরে থানায় জানাই।
শুধু তাই নয়,৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা ওদের দুবেলা খাওয়ার সরবরাহ করেছেন।তারও টাকা মিটায়নি ওই পরিবার।
মাল লজ ওনার এসোসিয়েশনের সম্পাদক বিপুল বিশ্বাস বলেন,এইরকম ঘটনা অনভিপ্রেত। লজের ক্ষতি হয়।আবাসিকদের টাকা মিটিয়ে দেওয়া উচিত।
মাল থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন,অভিযোগ হয়েছে।তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment