মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু চিকিৎসকের। সুভাষগ্রাম স্টেশনে।মৃত চিকিৎসকের নাম অমিত সাহা (২৩)। যাদবপুরের কে পি সি হাসপাতালে 'ইন্টার্নস'।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতের আসল বাড়ি ছত্রিশগড়ের ভিলাইয়ের রাধিকা র্যয়াল আবাসনে। কলকাতায় দমদম এলাকার বসাক রোডে থাকতেন অমিত। এদিন সকালে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে তিনি লোকাল ট্রেনে ওঠেন। ভুল করে ডায়মন্ডহারবার যাওয়ার গ্যালপিং লোকাল উঠেছিলেন। ওই ট্রেন সোনারপুর স্টেশনের পর বারুইপুর স্টেশনে দাঁড়ায়। ট্রেনটি যখন পৌনে ৮ টা নাগাদ সুভাষগ্রাম স্টেশনে না দাঁড়িয়ে বারুইপুরের দিকে যেতে যায়। তখনই চলন্ত ট্রেন থেকে স্টেশনে ঝাঁপ দেন তিনি। তাঁকে দেখেই এলাকার লোকজন সুভাষ গ্রাম হাসপাতালে খবর দেন। সেখান থেকে চিকিৎসকরা আসেন। অমিতকে পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করেন। সোনারপুর জি আর পি অমিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গ্রামীন হাসপাতালের জুনিয়র চিকিৎসক হিসাবে অমিতেকে সবাই চিনতেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকার মানুষ মর্মাহত। সুভাষগ্রাম গ্রামীন হাসপাতালে জুনিয়র চিকিৎসকের কাজ করছিলেন অমিত।

No comments:
Post a Comment