সুইজারল্যান্ডে জোড়া বিমান দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ আগস্ট) আল্পস পর্বতমালায় এই দুর্ঘটনা ঘটে।
জেইউ-এআইআর এয়ারলাইনের জেইউ ৫২ বিমান দুই চালকসহ ১৭ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে পিজ সেগানস পর্বতের কোলে। এয়ারলাইন কর্তৃপক্ষ দুর্ঘনটার খবর টুইটে জানালেও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে দুর্ঘটনার কবলে পড়েছে জেইউ ৫২ বিমানটি। তবে, বিস্তারিত খবর এই মুহূর্তে জানা যায়নি।
ঘটনাস্থলে উদ্ধারকাজে পাঁচটি হেলিকপ্টার এবং সেনা নামানো হয়েছে। তবে দুর্গম এলাকা দরুন উদ্ধাকাজ ব্যাহত হচ্ছে বলে টুইটারে জানায় পুলিশ।
শনিবার রাতে দুর্ঘটনা স্থলে পৌঁছতে পারেনি পুলিশ এবং বিমান সংস্থার উদ্ধারকারী দল। দুর্ঘটনাস্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৫০ মিটার উঁচু।
স্থানীয় সংবাদমাধ্যম ব্লিক জানাচ্ছে, বিমানের পাইলটসহ সব যাত্রীরই মৃত্যু হয়েছে। শনিবার অন্য একটি বিমান ঘটনায় মৃত্যু হয় চার জনের। নিদওয়ালদেন প্রদেশে রেংগ পর্বতে ভেঙে পড়ে ছোট্ট বিমানটি।
জানা গেছে, একই পরিবারের চার জনের মৃত্যু হয়। দুটি ঘটনায় তদন্তে নেমেছে সুইজারল্যান্ডের পুলিশ।

No comments:
Post a Comment