বেআইনি বিদ্যুৎসংযোগ,ঘর জবরদখলের বিরুদ্ধে ইসিএলের অভিযান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

বেআইনি বিদ্যুৎসংযোগ,ঘর জবরদখলের বিরুদ্ধে ইসিএলের অভিযান




আসানসোলঃ বেআইনি বিদ্যুৎসংযোগ,ঘর জবরদখলের বিরুদ্ধে ইসিএল কর্তৃপক্ষের অভিযান।সূত্রের খবর, ইসিএলের নিঘা কোলিয়ারী এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতরা ইসিএলের আবাসন দখল করে রেখেছে ।এর ফলে ইসিএলের কর্মীরাই থাকার জায়গা পাচ্ছিল না এবং অবৈধ আবাসিকরা হিটার ,ফ্রিজ এসি ,ব্যবহার করার ফলে বিদ্যুতের সমস্যা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এর ফলে যে সমস্ত শ্রমিক নিঘা কোলিয়ারীতে কাজ করেন তারা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছিলেন জলের সমস্যা হচ্ছিল ,।তাছাড়াও ecl আবাসনের চারদিকে গড়ে ওঠা বস্তিগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ফলে ট্রান্সফর্মার বিকল হয়ে যেত এর ফলে বৈধ বসবাসকারীরা প্রায় সমস্যায় পড়তেন ।বহুবার কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি ।

আজ হঠাৎ করে ইসিএলের নিঘা কোলিয়ারির এক প্রতিনিধি দল এলাকায় যান এবং ইসিএলের আবাসনে থাকা বৈধ আবাসিক দের সঙ্গে কথা বলেন। আবাসিকদের অভিযোগ এর ভিত্তিতে
যত বেআয়নিভাবে হুকিং করছিল সেইগুলি খুলে দেয় এবং যারা বিদ্যুৎ পানীয় জল চুরি করছিল প্রত্যেককে ইসিএল এর পক্ষ থেকে সাবধান করা হয় । তাদেরকে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে পরের ক্ষেত্রে ইলেকট্রিক চুরি ও বেআইনি ভাবে থাকা আবাসিকরা আবাসন না খালি করলে আইনত ব্যবস্থা নেবেন ইসিএল কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad