অর্ক রায়, মালদা : নিকাশি নালা পরিষ্কার করাকে কেন্দ্র করে বচসার জেরে এক কলেজ পড়ুয়াকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ৮ প্রতিবেশীর বিরুদ্ধে। আক্রান্ত ছাত্র চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায় মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের নিচেরকানি গ্রামে। ৮জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের নাম মুকাররাম হোসেন(২১)। সে সাউথ মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাবুল শেখ, নিরু শেখ, সাহারাজ শেখ, জাহির শেখ সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, গ্রামে নিকাশি ব্যবস্থা নেই। একটি নালা রয়েছে যেটা দিয়ে গ্রামের সমস্ত নোংরা আবর্জনা নিকাশি হয়। গ্রামের কয়েকজন মিলে নালা পরিষ্কার করা হচ্ছিল। আবর্জনা নালার পাশেই জমিয়ে রেখেছিলেন তারা। এই নিয়ে বাবুল শেখ,নিরু শেখদের সাথে বচসা শুরু হয়। মুকাররম হোসেনদের পরিবারের। অভিযোগ, বাড়ির সামনে নালার আবর্জনা রাখাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় ইট এবং লাঠি নিয়ে অভিযুক্তরা চড়াও হয় কলেজ পড়ুয়ার উপর। ইটের ঘায়ে মাথা ফেটে যায় ওই ছাত্রের। এর পর তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ছাত্রকে উদ্ধার করে প্রথমে কালিয়াচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।

No comments:
Post a Comment