হাতির তান্ডব অব্যাহত মালবাজার মহকুমায়। গতকাল রাত ১২ টা নাগাদ মংপং জঙ্গল থেকে একটি দাতাল হাতি ঢুকে পরে এলেন বাড়ি চাবাগান এলাকায়। এই বাগানের বড়া লাইনে ঢুকে হাতিটি একে একে তিন টি ঘর ভেঙ্গে ঘরে মজুত, চাল, ডাল, আটা, লবন খেয়ে নেয়। সেই সময় বৃষ্টি হচ্ছিল। তাই ঘরের ভেতরে থাকা মানুষ গুলো কোথায় যাবে তা ভাবতে পারছিল না। তবে হাতির আতঙ্গে ছেলে মেয়েদের নিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেই। রাত ২ টানাগাদ হাতিটি লোকালয় থেকে ধানের জমিতে হানা দেয়। রাতভোর ধান খেতে তান্ডব চালিয়ে ভোরের দিকে আবার জঙ্গলে ফিরে যায় হাতিটি। ক্ষতি গ্রস্ত পরিবার গোলাপ লোহার এবং সুকন্যা লোহার বলেন প্রতিদিন হাতির উপদ্রব লেগেই আছে কিন্তু বন দপ্তর কোন টহল দেয় না। আমরা ক্ষতিপুরন চাই দাবি ক্ষতি গ্রস্থ পরিবার গুলির।
এলাকার বাদিন্দা সেরাজ আনসারী বলেন, বন দপ্তর ঠিকঠাক টহল দিলে এই অবস্থা হয় না। আমরা জমিতে ফসল লাগাতে পারি না। সব হাতি খেয়ে নেয়। এখনতো হাতির দল গ্রামের ঢুকে ঘরবাড়ি ভাংছে। এই ভাবে কি থাকা যায়। এর আগেও হাতির তান্ডবে বহু ঘরবাড়ি এবং জমির ফসল নষ্ট হয়েছে কিন্তু আমরা ক্ষতিপুরন পাই নি। এই ভাবে কত দিন চলবে? অবিলম্বে এই এলাকায় বন দপ্তর জোর কদমে টহল দেবার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
মালবাজারের বন দপ্তরের রেঞ্জার সমির সিকদার বলেন, আমাদের কর্মিরা এলাকায় টহল দেয়। এক টিম সব সময় একই জায়গায় ঘন্টার পর ঘন্টা টহল দিলে অসুবিধা হবে কারন একই সময় অন্য জায়গাও হাতি বের হয়। সেদিক টাও দেখতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি নিয়ম অনুয়ায়ী ক্ষতিপুরন দেওয়া হবে।

No comments:
Post a Comment