বাবা ও ছেলের বিয়ে একই বৈঠকে হয়েছে এমন ঘটনা বেমানান। কিন্তু এমন ঘটনাই ঘটে থাকে ভারতের রাজ্য রাজস্থানে। এবারও একই বৈঠকে সম্পন্ন হলো বাবা-ছেলের বিয়ে।
এক কিশোর দেখলো, তার ৬০ বছর বয়সী দাদির সঙ্গে বিয়ে হলো ৭০ বছর বয়সী দাদার। একই বৈঠকে ৫০ বছর বয়সী বাবা বিয়ে করলেন তার ৩৫ বছর বয়সী জননীকে।
রাজস্থানের কোটরা এলাকার গারাসিয়া নামের একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিক বিবাহ বন্ধন ছাড়াই অনেক বছর একসঙ্গে ঘর সংসার করেন।
সন্তান জন্মদান থেকে লালন-পালন সবকিছুই চলে অবলীলায়। সন্তানদের বৈধতা নিয়েও কখনো প্রশ্ন ওঠে না। বসবাসের একটা পর্যায়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নহয়।
আর সে কারণেই গারাসিয়া কিশোররা তাদের দাদা-দাদি, বাবা-মার বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে।
বিয়ে ছাড়াই গারাসিয়া নারী-পুরুষদের সংসারকে বলা হয় ‘দাপা’। দরিদ্র এই জনগোষ্ঠী একসঙ্গে বসবাস করার কোনো এক সময় যখন আর্থিক সঙ্গতি লাভ করে কেবল তখনই বিয়ে করে। আর আর্থিক সঙ্গতি না হলে এভাবেই পার হয়ে যায় পুরো জীবন।
সঙ্গী নির্বাচনের পদ্ধতিটাও বেশ মজার। মেয়েদের খুব সম্মানের সঙ্গে দেখার কারণেই মেয়েরা পছন্দমতো বর বেছে নেয়।

No comments:
Post a Comment