শ্বশুরের কুপ্রস্তাবে নারাজ! খুন গৃহবধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

শ্বশুরের কুপ্রস্তাবে নারাজ! খুন গৃহবধূ


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শ্বশুরের কুপ্রস্তাবে রাজী না হওযায় খুন গৃহবধূ। মৃতার নাম সুপ্রিয়া ঘরামী(১৮)। স্বামীর নাম সুজন মন্ডল। শ্বশুর তপন মন্ডল।জানা গিয়েছে, ৪ বছর আগে বিয়ে হয় সুজন ও সুপ্রিয়ার। স্কুলে যাওয়ার পথে প্রেম, তারপর বিয়ে করে। সুজন রাজমিস্ত্রি। মেয়ের বাড়ি গঙ্গাজোয়ারা। ছেলের বাড়ি গোবিন্দপুর লাঙলবেড়িয়া। মেয়ে চাপা স্বভাবের ছিল। শ্বশুরের কুনজর। ফাঁকা বাড়িতে গৄহববধুকে একা পেলেই তার উপর হামলে পড়ার চেষ্টা ৷ বিষয়টি  সুপ্রিয়া তার মাসি রীতা সর্দার কে জানায়।বুধবার বাড়িতে কেউ না থাকায় আড়াই বছরের মেয়ের সামনেই শ্বশুর অত্যাচার শুরু করে। সবাইকে জানিয়ে দেবে বললে মারধোরও করে বলে অভিযোগ ৷  পরিবারের লোক বুধবার দুপুরে খবর পান মেয়ে অসুস্থ, মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখেন বারান্দাতে ঢাকা দেওয়া অবস্থায়। এরপর পুলিশকে গোটা বিষয় জানায়। দুপুরে যায় পুলিশ গিয়ে দেহ নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে জানায়। সূত্রের খবর, পায়ে, মুখে আঘাতের চিহ্ন রয়েছে মৃতার। বাবা গনেশ ঘরামী রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ এরপর স্বামী আর শ্বশুরকে রাতেই গ্রেপ্তার করা হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad