ভূতের আতঙ্ক ছড়ালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে পাহারা দিচ্ছিলেন নারায়ন সাহা ও তার সঙ্গীরা। বিশ্ববিদ্যালয়ের পাহারায় ছিলেন তারা। রাত ১২ টা নাগাদ তারা আচমকাই বিশ্ববিদ্যালয়ের দরজার সশব্দে আঘাত করার জোরে আওয়াজ শুনতে পান। পাশাপাশি দরজা ভাঙার আওয়াজ শুনতে পান তারা। নৈশ্যপহরিরা সেখানে গিয়ে কিছু না দেখতে পেলেও কেমেস্ট্রি রুমে থেকে ছেলে ও মেয়ের আওয়াজ শুনতে পান। সেখান থেকে ফিরে এসে সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী নারায়ন বাবু বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিদের খবর দেন। তারা এসেও ওই একই আওয়াজ শুনতে পান। খবর দেওয়া হয় রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পাশে থাকা দমকল বাহিনীসহ রায়গঞ্জ থানার পুলিশকে। দমকল বাহিনী ও পুলিশ বিশ্ব বিদ্যালয়ে ছুটে আসে। পুলিশ বা দমকলের আধিকারিকেরা কোনওধরনের আওয়াজ শুনতে না পেয়ে তারা ফিরে আসেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে বিশ্ব বিদ্যালয় চত্বরে। পাশাপাশি আতঙ্ক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরীরা। নারায়ন সাহা নামে এক নৈশপ্রহরী জানিয়েছেন, এর আগে এই ধরনের ঘটনা কোন দিনও ঘটে নি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে আছি।

No comments:
Post a Comment