ভারতের মতো দেশে তথ্য-পরিসংখ্যানের উপর সম্পূর্ণ নির্ভর করা কঠিন৷ কাগজে-কলমে যা দাবি করা হয়, বাস্তবে তার মাত্রা হয় সাধারণত কয়েক গুণ বেশি৷ কিন্তু মুম্বই শহরে কিশোরীদের মধ্যে গর্ভপাত সংক্রান্ত যে সরকারি তথ্য পাওয়া গেছে, তা চমকে দেবার মতো৷ ভারতে আরটিআই বা তথ্য অধিকার আইন প্রয়োগ করে এই প্রশ্ন তোলা হয়েছিলো৷ তাতে জানা গেছে, প্রায় ৩১,০০০ নারী গর্ভপাত করিয়েছেন – যাঁদের মধ্যে প্রায় ১,৬০০-র বয়স ছিল ১৯ বছরের কম৷ আরেকটি সমীক্ষা অনুযায়ী, মুম্বই শহরে ১৫ বছরের কম বয়সি মেয়েদের মধ্যে গর্ভপাতের প্রবণতা ৬৭ শতাংশ বেড়ে গেছে৷ এই প্রেক্ষাপটে সোশাল মিডিয়ায়ও বিষয়টি নিয়ে আলোচনা চলছে৷ভারতের সাংবাদিক ইন্দুজা রঘুনাথন লিখেছেন, মুম্বই কি ভারতের গর্ভপাত রাজধানী হয়ে উঠছে, নাকি অন্য শহরে সমীক্ষা চালালে আরও শঙ্কাজনক তথ্য উঠে আসবে?প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও রাজনীতিক কিরণ বেদীও অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পক্ষে সওয়াল করেছেন৷ভারতে শুধু গর্ভপাতের কারণ নয়, গর্ভপাতের প্রক্রিয়াও অত্যন্ত বিপজ্জনক – অজয় এ কথা মনে করিয়ে দিয়ে লিখেছেন, প্রতি দুই ঘণ্টায় ভারতে একজন নারী নিরাপদ গর্ভপাতের অভাবে প্রাণ হারাচ্ছেন৷
সূত্র: ডিডাব্লু

No comments:
Post a Comment