প্রেমের অভিনয়ে ধর্ষণ: আত্মহত্যার চেষ্টা প্রেমিকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

প্রেমের অভিনয়ে ধর্ষণ: আত্মহত্যার চেষ্টা প্রেমিকার



প্রেমের অভিনয়ে ধর্ষণ অপমানে আত্মহত্যা চেষ্টা যুবতীর। গ্রেফতার এক,তবে মূল অভিযুক্ত পলাতক।উত্তর ২৪ পরগনার হাবড়া রবীন্দ্রপল্লী এলাকায় গত মঙ্গলবার রাতে ঘরের দরজা বন্ধ করে অ্যাসিড খেয়ে আত্মহত্যা চেষ্টা করে যুবতী।
পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ পাড়ার এক যুবক প্রেমের অভিনয় করে ধর্ষণ করে ও মোবাইলে ছবি দেখিয়ে আর এক যুবক ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। এর পর পাড়ায় জানাজানি হওয়ায় যুবতীর বাবা মারধর করে মঙ্গল বার সেই রাতেই অপমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। এরপর হাবড়া হাসপাতাল নিয়ে আসে পরিবারের লোকজন, যুবতীর শারিরীক পরিস্থিতি আশঙ্কজনক হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি।


যুবতীর বাবা হাবড়া থানায় লিখিত অভিযোগ দ্বারের করেন, হাবড়া থানার পুলিশ রবিবার রাতে অভিযুক্ত বাপন পালকে গ্রেফতার করে। অপর এক অভিযুক্তর খোঁজে হাবড়া থানার পুলিশ। সোমবার অভিযুক্ত বাপনকে বারাসত আদালতে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad