বিমানের ফ্লাইট মিস করায় ক্ষিপ্ত হয়ে নিজের গার্লফ্রেন্ডকে খুন করেছেন রোমানিয়ার এক যুবক। তবে নিহত তরুণীকে ঠিক কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ৩২ বছরের ওই তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। ২ জুন ২০১৬ বৃহস্পতিবার স্পেনের স্যান পাবলো ডি সেভিলা এয়ারপোর্টে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
খুনের পর ওই যুবক তার গার্লফ্রেন্ডের মরদেহ বিমানবন্দরের কার পার্কে ফেলে রাখেন। পরে সেখানকার নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমপর্ণ করলে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে রোমানীয় ওই যুগলের পরিচয় জানানো হয়নি। তবে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। শুরু হয়েছে হত্যাকাণ্ডের তদন্ত।
জানা গেছে, ওই যুগলের ইতালি যাওয়ার কথা ছিল। এজন্য তারা স্পেনের স্যান পাবলো ডি সেভিলা এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু ঠিক সময়ে এয়ারপোর্টে পৌঁছাতে না পারায় ফ্লাইটটি তাদের ছেড়ে চলে যায়। আর এতেই গার্লফ্রেন্ডের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হন ওই যুবক।
ধারণা করা হচ্ছে, গার্লফ্রেন্ড ঠিক সময়ে এয়ারপোর্টে আসতে না পারায় উভয়কেই ফ্লাইট মিস করতে হয়। রাগের মাথায় তাৎক্ষণিকভাবে নিজেকে নিয়ন্ত্রণে ব্যর্থ হন ওই যুবক। নিজের জীবন দিয়ে যার মূল্য দেন তার গার্লফ্রেন্ড।
স্পেনের পুলিশ জানিয়েছে, চলতি বছর শহরটিতে এটাই প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, আরটি।

No comments:
Post a Comment