মুহূর্তেই ধসে গেল বাড়িটি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 August 2018

মুহূর্তেই ধসে গেল বাড়িটি!





টানা দুইদিন ধরে বৃষ্টি হচ্ছিল। সাথে সাখে পানিও বাড়ছিল গন্ধেশ্বরী নদীর। সোমবার সকাল হতেই নদী উঁপচে জনবসতির মধ্যে পানি ঢুকে পড়ে। যার ফলে প্লাবিত হয় বাঁকুড়ার ২ নম্বর ব্লকের জুনবেদিয়া-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।এদিকে বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অনেকেই। চলে যান নিরাপদ আশ্রয়ের খোঁজে। অনেকে আবার সেই সুযোগটুকুও পাননি। ইতিমধ্যে পানির প্রবল স্রোতে জুনবেদিয়ায় ভেঙে পড়েছে আস্ত একটি দোতলা বাড়ি। কীভাবে চোখের পলকেই ধসে পড়ে গোটা বাড়িটি সেই ধসে পড়ার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, প্রায় এক তলা বাড়ির সমান পানি বইছে প্রবল বেগে। ঘটনার সময় জুনবেদিয়ার ওই দোতলা বাড়িতে ছিলেন উমা চট্টোপাধ্যায় ও তার মেয়ে। তারা দোতলার একটি ঘরে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎই দেখা যায় বাড়িটি হেলে পড়ছে। তরা চিৎকার করে বাড়ির ভেতরে থাকা মা-মেয়েকে সাবধান করেন। বেরিয়ে আসার জন্য বলেন।

কিন্তু তার আগেই গোটা বাড়িটি পানির স্রোতে ভেঙে পড়ে। মা-মেয়ে ভেসে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দারাই ঝাঁপিয়ে পড়ে দু’জনকে বাঁচান।

No comments:

Post a Comment

Post Top Ad