স্বামীর অবর্তমানে খুন গৃহবধূ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 August 2018

স্বামীর অবর্তমানে খুন গৃহবধূ


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ স্বামীর অবর্তমানে দিন দুপুরে নিজের বাড়িতে ঢুকে এক গৃহবধুকে খুন করার অভিযোগ উঠলো দুস্কৃতীকারীদের বিরুদ্ধে । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মুরলিডাঙ্গাল গ্রামে । মৃতের নাম মন্দিরা মন্ডল (৩৫) । আজ মহিলার স্বামী মাঠে চাষের কাজ করতে গিয়েছিল । বেলা সাড়ে এগারোটা নাগাদ বাড়ির সিঁড়ির কাছে স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ পরে থাকতে দেখেন স্বামী । খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় । পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি পুলিস কুকুর নিয়ে তদন্ত করতে হবে । না হলে মৃত দেহ তুলতে দেবে না । সন্ধ্যা নাগাদ পুলিস কুকুর নিয়ে তদন্ত করে পুলিস । এর পর তার স্বামী কে জিঞ্জাসাবাদের জন্য মল্লারপুর থানার পুলিস আটক করে মৃত দেহ উদ্ধার করে । এর পিছনে কারো কোন অবৈধ সম্পর্ক আছে না অন্য কোনও রহস্য আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad