করিনা কাপুরের মাসিক আয় কত জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

করিনা কাপুরের মাসিক আয় কত জানেন?



করিনা কাপুর খানের এখন পোয়াবারো। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি বড় পর্দায় ফিরলেন ‘ভিরে দি ওয়েডিং’ ছবি দিয়ে। ফিরেই বাজিমাত। তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছবিটিও পেল বক্স অফিস সাফল্য। তাই দাম বেড়েছে কারিনার। পরবর্তী ছবির জন্য তিনি দাবি করছেন ১১ কোটি রুপি।ভারতীয় পত্রিকা মিড-ডে সম্প্রতি কারিনা কাপুর খানের পারিশ্রমিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এই অভিনেত্রী ‘ভিরে দি ওয়েডিং’ ছবির জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। মাঝারি বাজেটে তৈরি ‘ভিরে দি ওয়েডিং’ আয় করেছে ৮০ কোটি রুপি। এই আয়েই ছবিটির বড় লাভ হয়েছে। এরপর কারিনা দুটি নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতিটি ছবির জন্য এবার বেবো (কারিনার ডাকনাম) ১১ কোটি রুপি করে সম্মানী নিচ্ছেন।

ইদানীং অভিনেত্রীরা পারিশ্রমিকের ব্যাপারে বেশ সচেতন হয়ে উঠেছেন। এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবির জন্য দীপিকা পাড়ুকোন ১৩ কোটি রুপি নিয়েছিলেন, যা ছবির দুই নায়ক শহিদ কাপুর ও রণবীর সিংয়ের চেয়ে বেশি ছিল।

সামনে কারিনা কাপুর খানকে দেখা যাবে অক্ষয় কুমার ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে। করণ জোহরের পরিচালনায় রণবীর সিংয়ের সঙ্গে কারিনা করছেন ‘তাখ্ত’ ছবিটি।

No comments:

Post a Comment

Post Top Ad