২০০০ সালে বলিউডে পা রাখেন হৃতিক রোশন। তার তার অভিনীত প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়‘ সুপারহিট হয়। ওই একই বছরের ডিসেম্বর মাসে হৃতিক বিয়ে করেন তার ছোটবেলার প্রেমিকা সুজান খানকে।
কিন্তু তাদের প্রেমে একদিন ভাঁটা পড়ল। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় হৃতিক ও সুজানের। অবশ্য সুজানের সঙ্গে বিবাহিত থাকাকালীন হৃতিকের নাম জড়িয়েছেন একাধিক অভিনেত্রীর সঙ্গে। কিন্তু প্রতিবারই সুজান তাকে ক্ষমা করে দিয়েছেন। আসুন দেখে নিন সুজান ছাড়াও আর কোন মহিলারা পা রেখেছেন হৃতিকের জীবনে-সুজানের প্রেমে তখন হৃতিক এতটাই হাবুডুবু খাচ্ছেন যে প্রায়ই তিনি বলতেন, যারা বলে কেউ পারফেক্ট হতে পারে না তাদের একবার সুজানের সঙ্গে কথা বলা দরকার।
১) কারিনা কাপুর
‘কাহো না প্যায়ার হ্যায়‘ ছবিতে প্রথমে কারিনাকে নেওয়া হয়েছিল। হৃতিককে আগে থেকে চিনলেও এই ছবির সেটে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বেবো পরে ওই ছবি থেকে বেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব থেকে যায়। কেরিয়ারের শুরুতে কারিনা হৃতিকের সঙ্গে ‘ইয়াদে‘ ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তাদের দেখা যায় ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ এবং ‘কাভি খুশি কাভি গাম‘ ছবিতে। এর মাঝেই একে অপরের প্রেমে পড়েন তারা।
শোনা যায়, তারা নাকি তাদের সম্পর্ক নিয়ে এততাই সিরিয়াস ছিলেন যে রাকেশ রোসনকে হস্তক্ষেপ করতে হয়। তিনি নাকি বেবোকে হৃতিকের থেকে দুরে থাকতে বলেন। কারিনা অবশ্য বরাবর এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন। এমনকি একটা সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করছেন না এবং ভবিষ্যতে তা কোনদিনই করবেন না। কারণ বিবাহিত পুরুষরা তার কেরিয়ারের জন্য ক্ষতিকর।
২) বারবারা মোরি
২০১০ সালে ‘কাইটস‘ ছবি করতে গিয়ে মেক্সিকান অভিনেত্রী বারবারার সঙ্গে আলাপ হয় হৃতিকের। কয়দিনের মধ্যেই শোনা যায় হৃতিক নাকি তার রিল লাইফ নায়িকার সঙ্গে রিয়েল লাইফে প্রেম করছেন। হৃতিকের আর বারবারার সম্পর্কের কথা সুজান জানতে পেরে নাকি বাড়ি ছেড়ে চলে যান। হৃতিক তার ভুল বুঝতে পারেন এবং বারবারার সঙ্গে সম্পর্ক শেষ করে দেন।
৩) কঙ্গনা রানাওয়াত
‘ক্রিশ-৩’ করতে গিয়ে তাদের আলাপ এবং প্রেম। কিন্তু কেউ কিছু জানার অগেই তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। হৃতিকের সঙ্গে প্রেম চলাকালীন কঙ্গনা হৃতিকের নাম উল্লেখ না করেই বলতেন তিনি নাকি অবশেষে ‘ট্রু লাভ’ খুঁজে পেয়েছেন।
শোনা যায়, সেই সময় হৃতিক নাকি কঙ্গনাকে বেশ কয়েকটি লাভ লেটার এবং তার উদ্দেশ্যে বেশ কয়েকটি কবিতা লেখেন। আরও শোনা যায় প্যারিসে নাকি কঙ্গনাকে বিয়ের জন্যও প্রপোজ করেন হৃতিক। তাদের সম্পর্কের কথা জানা যায় ২০১৬ সালে‚ যখন কঙ্গনা হৃত্তিককে তার ‘এক্স’ বলে সম্বোধন করেন।
৪) ক্যাটরিনা কাইফ
শোনা যায় ,‘ ব্যাং ব্যাং‘ ছবির শ্যুটিং চলাকালীন একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। সেই সময় আবার হৃতিক কঙ্গনার সঙ্গে প্রেম করছিলেন। কঙ্গনা‚ হৃতিক ও ক্যাটরিনার সম্পর্কের কথা জানার পর বেশ রেগে যান। অবশ্য হৃতিক ও ক্যাটরিনার সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।

No comments:
Post a Comment