ভারতীয় রেলওয়ে নতুন অ্যাপস - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 3 August 2018

ভারতীয় রেলওয়ে নতুন অ্যাপস


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: সম্প্রতি ভারতীয় রেলওয়ে UTS Mobile Apps নামের একটি নতুন সিস্টেম চালু করেছে অসংরক্ষিত বা Unreserved রেল টিকিট কাটার জন্য। এই অ্যাপসের মাধ্যমে স্টেশনে ভিড় লাইনে না দাঁড়িয়ে সহজেই মোবাইল থেকে অসংরক্ষিত লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কাটা যাবে। সম্প্রতি দীঘা থেকে এই অ্যাপস এর উদ্বোধন হয় । হাওড়া, খড়্গপুরের সাথে সাথে আজ মেছেদা রেল স্টেশনে একটি পথনাটিকার মাধ্যমে সাধারণ যাত্রীদের এই অ্যাপস এর উপকারিতা, ব্যবহার ইত্যাদি সম্পর্কে বোঝানো হয়। আজকের অনুষ্ঠান ঘিরে সাধারণ যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

No comments:

Post a Comment

Post Top Ad