ছাত্র ছাত্রীদের পড়াশোনায় আরো বেশি উদ্যোগি ও বিভিন্ন কম্পিটিটিভ পরিক্ষা গুলোতে অংশ গ্রহণে সহযোগিতা করতে এক লাইব্রেরির উদ্ধোধন করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও বিধায়ক তাপস বন্দোপাধ্যায়।
শুক্রবার সকালে আসানসোলের উশাগ্রামে এই লাইব্রেরিতে উদ্ধোধনে প্রচুর ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।রাজ্যে শিক্ষার মান বাড়াতে মুখ্যমন্ত্রী সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।এদিন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একটি অফিসের উদ্ধোধন করা হল।আসানসোল দুর্গাপুর ছাড়াও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় লাইব্রেরি তে কম্পিটিটিভ পরিক্ষা গুলোতে বসার প্রস্তুতি নিতে পারবে"।বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, "আসানসোলের বার্নপুরে এধরনের বেশ কিছু লাইব্রেরি আছে।এবার থেকে তারা এখানে যোগাযোগ করতে পারবে।"

No comments:
Post a Comment