বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই স্পেন জাতীয় দলের হয়ে আর আন্তর্জাতিক ফুটবল না খেলার ঘোষণা দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবার তারই পথ ধরলেন জেরার্ড পিকে। ২০১০ এবং ২০১২ সালে বিশ্বকাপ-ইউরো স্প্যানিশ ফুটবলে যে সাফল্য আসে তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো পিকের।স্পেনের জাতীয় দলের রক্ষণভাগের প্রহরী পিকে।
সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপারকোপায় মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের সামনে এসে, জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা দেন পিকে। তিনি বলেন, আমার দারুণ সময় কেটেছে স্পেন জাতীয় দলের হয়ে। একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জিতেছি। এসব কাহিনী এখন পুরাতন। এই সফলতার অংশ হতে পেরে আমি খুব খুশি।
রাশিয়া বিশ্বকাপের আগেই পিকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, হতে পারে এটাই তার শেষ কোনো টুর্নামেন্ট। তবে, অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল তিনি জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ২০০৯ সালে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক। এরপর খেলে গেছেন নিয়তিন এবং স্পেনের হয়ে খেলেছেন মোট ১০২ ম্যাচ। গোলও করেছেন ৫টি।
No comments:
Post a Comment