প্রেম করছেন শ্রীদেবীর মেয়ে? কার সাথে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 August 2018

প্রেম করছেন শ্রীদেবীর মেয়ে? কার সাথে?

সদ্য মুক্তি পেয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের প্রথম ছবি ‘ধড়ক’। এর মধ্যে ইন্ডাস্ট্রিতে জাহ্নবীকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, জাহ্নবী নাকি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু কার সঙ্গে?

শুক্রবার (০৩ আগস্ট) তাদের নাকি এক সঙ্গে সিনেমা হল থেকে বের হতে দেখা যায়। তারপরই এই জল্পনা আরও দৃঢ় হয়।বলিউড পাড়ায় জল্পনা, ‘ধড়ক’ এ সহ-অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে জাহ্নবীর। বেশ কিছু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে এই নতুন সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল।
‘ধড়ক’ এর প্রোমোশনের সময়ই ঈশান-জাহ্নবীর সম্পর্কের খুনসুটি প্রকাশ্যে এসেছিল। আবার সাংবাদিক সম্মেলনে জাহ্নবীকে ভিড় থেকে গার্ড দিয়ে বাইরে যেতে সাহায্য করেছিলেন ঈশান। নায়কোচিত স্বভাবেই। তখন অনেকেই ভেবেছিলেন, নেহাতই ছবির স্বার্থে এই সম্পর্ক। ছবির প্রচারের জন্য তারা প্রকাশ্যে এ হেন আচরণ করছেন। কিন্তু ছবি মুক্তির পরেও তাদের অফস্ক্রিন ঘনিষ্ঠতা নজর কেড়েছে।
এর আগে এক সাক্ষাত্কারে ঈশান জানিয়েছিলেন, জাহ্নবীর সঙ্গে তার যখন প্রথম দেখা হয় তখন নাকি তিনি তাকে লা লা ল্যান্ড দেখাতে নিয়ে গিয়েছিলেন। কারণ জাহ্নবীর সঙ্গে তার সিনেমার বন্ধন তৈরি হয়েছে। ফলে সিনেমার জন্য অনেকটা সময় তারা এক সঙ্গে কাটাবেন। এইসবের আড়ালেই সম্পর্কের রসায়নের ইঙ্গিতও কি ছিল? এখন তারই খোঁজ করছে বলি মহল।

No comments:

Post a Comment

Post Top Ad