বিয়ে নিয়ে কি বললেন জয়া? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

বিয়ে নিয়ে কি বললেন জয়া?

বিয়ে করলে সবাই জানতে পারবে: জয়া
কলকাতা, ১২ আগস্ট- গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ছবি 'ক্রিসক্রস'। পাঁচ লড়াকু মেয়ের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছে পরিচালক বীরসা দাসগুপ্ত। ছবিটির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কলকাতার সংবাদ মাধ্যম এবেলাকে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়া।
সেখানে 'খুব তাড়াতাড়ি নাকি আপনার বিয়ে- এমন এক প্রশ্নের জবাবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, সেটা তো শোনা কথা (হাসি)! গুজব তো গুজবই। এগুলো নিয়ে কী বলব বলুন তো! তবে যখন বিয়ে করব, তখন সেটা নিশ্চয়ই সবাই জানতে পারবেন।
সাংবাদিকের পরের প্রশ্ন ছিল টলিউড থেকে নাকি বিয়ের প্রস্তাবের কমতি হচ্ছে না? জবাবে জয়া আহসান বলেন, (জোর হাসি) সেটাই স্বাভাবিক নয় কি? বিয়ের তো বয়স হচ্ছে, বলুন! বিয়ের প্রস্তাব পাওয়াটা তো ভাল কথা।
পাত্র কি পছন্দ হল না-এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, আসলে বিয়ের কথা সেভাবে এখনও ভাবিনি। একটা ভয় কাজ করে। অনেকদিন ধরে তো স্বাধীনভাবে জীবনযাপন করছি। তাই ভয়টা আরও বেশি। একবার বিয়ে করে যদি, দু’জনের মিল না হয়, তখন কী হবে! আমি চাই, যখন বিয়েটা করব, তখন সেটা ভেবেচিন্তেই করব। বিয়েটা দীর্ঘস্থায়ী হোক, সেটাই আমার সবচেয়ে বড় চেষ্টা থাকবে। তাই ভুল মানুষকে বিয়ে করতে চাই না।

No comments:

Post a Comment

Post Top Ad