খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে ধৃত মূল জঙ্গি!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 August 2018

খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে ধৃত মূল জঙ্গি!!



কর্নাটক থেকে গ্রেফতার ২০১৪-র বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে অন্যতম জঙ্গি মনিরুল শেখ ওরফে মুনির। এই জঙ্গি বুদ্ধাগয়ার বিস্ফোরণেও যুক্ত ছিল। কর্নাটকের রামনগর থেকে গ্রেফতারের পর মনিরুল শেখকে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় কর্নাটক পুলিশ।

বুদ্ধ গয়া এবং খাগড়াগড় কাণ্ডে জড়িয়ে যাওয়া মনিরুল শেখের নাম ছিল এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায়। বাংলাদেশে জেএমবি-র সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সেখানকার জামনগরের এই বাসিন্দাকে। তবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসার পর পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। এরাজ্যেও জেএমবির কার্যকলাপে যুক্ত হয়।

সূত্রের খবর অনুযায়ী, খাগড়াগড় বিস্ফোরণের পর দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে আশ্রয় নেয়। যদিও, খাগড়াগড়ের পাশাপাশি বুদ্ধ গয়ার বিস্ফোরণে নাম জড়িয়ে যাওয়ায় মনিরুলকে খুঁজছিল এনআইএ।
সূত্রের খবর অনুযায়ী, এই বছরের শুরুর দিকে মনিরুল শেখ রামনগরে যায়। সেখানে আমির খান নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া নেয়। সঙ্গে তার দুই বউ ছিল বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad