কাবাডিতে জয়ী ভারত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

কাবাডিতে জয়ী ভারত

এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে কোনো পাত্তাই পেল না বাংলাদেশ। গত আসরের চেয়েও আরও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ কাবাডি দল। রোববার (১৮ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫০-২১ পয়েন্টে হারে বাংলাদেশ।
খেলায় বাংলাদেশ দল কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গেল ইনচিয়ন এশিয়ান গেমসে ৩০-১৫ পয়েন্টে হেরেছিল বাংলার দল। সেবার পার্থক্য ছিল ১৫। এবার পার্থক্য ২৯ পয়েন্ট। এর আগে এত বেশি পয়েন্টে হেরেছিল বাংলাদেশ একবার। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে ৫২-১৭ পয়েন্টে পরাজয় বরণ করে বাংলাদেশ।
১৮তম এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। অন্য প্রতিপক্ষরা হলো-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad