কেরালায় মৃত বেড়ে ৩৫৭ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

কেরালায় মৃত বেড়ে ৩৫৭



বন্যা বিধ্বস্ত কেরালায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৭। গতকাল এই কথা জানান কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়ন। তিনি আরও জানান, এই বন্যায় ১৯ হাজার ৫১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের রাজ্যে।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দেন পি বিজয়ন। তাঁর কথায়, "আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। এখন বিপর্যস্ত। এই পরিস্থিতির মোকাবিলায় একযোগে কাজ করতে হবে। বন্যার জন্য ১৯ হাজার ৫১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের। আজ মারা গেছে ৩৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫৭।"গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। দেখে শুনে বন্যাদুর্গত এই রাজ্যকে কেন্দ্রীয় সরকারের তরফে পাঁচশো কোটিটাকা আর্থিক সাহায্য করার কথা বলেন। এছাড়াও, বন্যায় মৃতদের পরিবারপিছু ২ লাখ এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান। এর আগে বন্যাদুর্গত কেরালাকে ১০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad