‘হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে জীবন পাল্টে গেছে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

‘হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে জীবন পাল্টে গেছে’



হস্তমৈথুনের দৃশ্য। আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। তবে বিতর্কে আর যাই হোক কেন, আখেরে লাভটা কিন্তু হল অভিনেত্রী কিয়ারা আদভানিরই। ‘লাস্ট স্টোরিজ’ এ হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন কিয়ারা। আর তারপর নাকি একের পর এক ছবির অফার পেয়ে চলেছেন অভিনেত্রী।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে শিরোনামে চলে এসেছিলেন কিয়ারা আদভানি। তারপর আর সে ভাবে ছবির অফার পাচ্ছিলেন না।

সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, লাস্ট স্টোরিজ এর পর জীবনে আর কোনও চিন্তা নেই। হাতে অনেক নতুন প্রজেক্ট। এখন শুধুই সময়ের অপেক্ষা। মানুষকে এই ভাবেই এন্টারটেন করে যেতে চাই।

কর্ণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতে দেখা যাবে কিয়ারাকে। অভিনেত্রী যোগ করলেন, কলঙ্ক এ আমার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স। আর রাম চরণের সঙ্গে একটি দক্ষিণী ছবিতেও অভিনয় করতে চলেছি।

ক্যামেরা হোক বা অফ ক্যামেরা, কিয়ারাকে দেখে বোঝা দায় তিনি মেক আপ করে আছেন না নেই। তবে ক্রেডিটের সিকিভাগটাই কিয়ারা দিয়ে দিচ্ছেন তার মেক আপ টিমকে।

বললেন, আমি খুব মুডি। ফ্যাশন বিষয়টাই অনেকটা নির্ভর করে ব্যক্তিত্বের উপর। মানুষ অনেক সময়েই পর্দায় আমাদের দেখে সাজগোজ করেন। আর আমাদের পর্দায় আরও সুন্দর রাখতে ডিজাইনার, স্টাইলিস্ট থেকে মেক-আপ আর্টিস্টরা কঠিন পরিশ্রম করেন। আমাদের সাজ-পোশাক নিয়ে আমাদের থেকেও বেশি ভাবেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad