পৃথিবীর অধিকাংশ দম্পতিই অভিযোগ করেন পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে যাচ্ছে। অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। কিন্তু কেন হয়? পরস্পরকে ভালোবেসে বিয়ে করলেও কেন হারিয়ে যায় তাদের আকর্ষণ?
ত্বকের যত্ন নিন:
সবচাইতে বড় যে ভুলটি করেন বেশিরভাগ মানুষ, সেটা হলো বিয়ের পর নিজেকে আর আগের মতো যত্ন না করা। নিজেকে সাজানো, নিজের সৌন্দর্য রক্ষা করা, শরীর সুগঠিত রাখা ইত্যাদি কাজগুলো করেন না। স্বভাবতই সঙ্গীর চোখেও আপনি হয়ে পড়তে থাকেন সাদামাটা।
রোমান্টিসিজম অনুশীলন করুন:
বিয়ে হয়ে গেলো মানেই কি রোমান্টিসিজম ফুরিয়ে গেল! বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। কেবল দুজনে কোথাও বেড়াতে যাওয়া, একটা রোমান্টিক ডেট, রোমান্টিক মেসেজ চালাচালি এসব যেন কোথায় হারিয়ে যায়। এমনকি যৌন জীবনটাও হয়ে পড়ে একদম একঘেয়ে।
অনেকেই মনে করেন, বিয়ে তো হয়েই গেছে। এখন আর এসব করে কী লাভ? আরে, বিয়ের পরই তো এসবের প্রয়োজন বেশি। রোমান্টিকতার চর্চা করুন মানসিক ও শারীরিকভাবে। প্রেম ও যৌনতার দুনিয়া, দুটোকেই ভরিয়ে রাখুন নতুনত্বে।
নিজেদের সময় না দেয়া:
খুব ব্যস্ত আপনারা দুজন? একসঙ্গে বসে এক কাপ চা খাবার, একটু নিরিবিলি কথা বলার অবসর মেলে না? সবসময়েই আশেপাশে থাকে কেউ না কেউ? মানসিক আকর্ষণ হারিয়ে যাবার এটাও একটা কারণ, ভাবনা শেয়ার করতে না পারা।
সবসময় একসঙ্গে কাটানো:
একটি খাবার যদি আপনি প্রতিদিন খান, কেমন লাগবে আপনার? কিংবা এক সিনেমা যদি রোজ দেখেন? সারাক্ষণ পরস্পরের সঙ্গে থাকলেও তাই হয়। কখনো তাকে ছাড়াই বেড়াতে যান। বন্ধুদের সঙ্গে মিশুন, নিজেকেও সময় দিন। একটু দূরত্ব সম্পর্কের জন্য ভালো।
সবসময় আগোছালো থাকা:
আচ্ছা, প্রতিদিন আপনার ঘরে পরার পোশাকটি কি খেয়াল করে দেখেছেন কখনও? বেশির ভাগ মানুষই ঘরের মাঝে নিজেকে গুছিয়ে রাখেন না। ভুলে যান যে প্রিয় মানুষটি আপনাকে এই ঘরের মাঝেই দেখছে। তাই নিজেকে একটু গুছিয়ে রাখুন। একটা বিচ্ছিরি পোশাকের চাইতে একটু টিপটপ পোশাক পরুন, চুলটা আঁচড়ে রাখুন। দেখতে সুন্দর দেখালে আকর্ষণটা অটুট থাকবে চিরকাল।
খিটখিটে হয়ে যাওয়া:
একটা জিনিস সব সময় মনে রাখবেন যে, তিনি আপনার স্ত্রী বা স্বামী হলেই তার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার আপনি রাখেন না। বরং তার সঙ্গেই করতে হবে সবচেয়ে ভালো ব্যবহার। কী যাবে আসবে, বিয়েই তো করেছি। এই চিন্তা ভাবনা ত্যাগ করুন দ্রুত।

No comments:
Post a Comment