চাঁদনী, মহিষাদল: মেয়ে গর্ভবতী। তাই মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন বাবা কৃষ্ণেন্দু প্রামানিক ও মা লিপিকা প্রামানিক। কৃষ্ণেন্দুবাবু কর্মসূত্রে বাইরে থাকেন। তাই বাড়িত ছিল মা লিপিকা প্রামানিক মেয়ে কোয়েল প্রধান ও কোয়েলের ঠাকুমা। বাড়ির লোকের অজান্তেই শনিবার গভীর রাতে চুরি হয়ে যায় বাড়ির মধ্যে রাখা নগদ ও গহনা সহ প্রায় দেড় লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার বাসুলিয়াতে।
পরিবারের অভিযোগ, শনিবার রাতে একটি রুমে মা ও মেয়ে অপর একটি রুমে মেয়ের ঠাকুমা ঘুমিয়েছিলো। আর একটি রুমে কেউ ছিল না। সেই রুমের মধ্যেই টাকা ও গহনা রাখা ছিল। রবিবার সকালে বাড়ির দক্ষিনপাশের দরজা ভেঙ্গে কেউ বা কারা ঢুকে বাড়ির সঞ্চিত অর্থ ও গহনা চুরি করে নিয়ে যাওয়া পাশাপাশি জিনিসপত্র তছনছ করে দিয়ে যায়।
মেয়ের মা লিপিকা প্রামানিক জানান, মেয়েকে স্থানিয় নন্দকুমার থানার হাঁসগেড়িয়াতে বিয়ে দেওয়া হয়। জামাই কাজের সূত্রে বাইরে থাকেন। মেয়ে গর্ভবতী। তাই তার দেখাশোনার জন্য বাড়িতে নিয়ে আসি। এবং তার চিকিৎসার জন্য কিছু অর্থ সঞ্চয় করে বাড়িতে রেখেছিলাম। কিন্তু শনিবার রাতে তা চুরি হয়ে যায়।মহিষাদল থানায় অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি কিনারা করতে পারেনি পুলিশ। তদন্ত জারি রেখেছে পুলিশ।

No comments:
Post a Comment