স্টার জলসা, জি বাংলার সিরিয়াল চালুতে মমতা ব্যানার্জীই ভরসা!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

স্টার জলসা, জি বাংলার সিরিয়াল চালুতে মমতা ব্যানার্জীই ভরসা!!



                         ছবি :বিভাস লোধ


আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে বিবাদের জেরে বাংলা টিভি সিরিয়ালের শুটিং বন্ধ। অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার বিকেলে বিবাদমান দুই গোষ্ঠীর সঙ্গে নবান্নে বৈঠক করবেন তিনি।
আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের কাজিয়ার জেরে টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বাংলা টিভি সিরিয়ালের শুটিং। সিনেমার শুটিংও বন্ধ হতে পারে বলে আশঙ্কা ছড়িয়েছে। বুধবার ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, দেবশ্রী, শ্রীকান্ত মোহতা, ইন্দ্রনীল সেন, শুভাপ্রসন্ন, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সি সহ অন্যরা। বৈঠকে ইন্দ্রনীল সেনকে মাথায় রেখে ১২ জনের একটি কমিটি গঠনের কথা হয়েছিল। একটি ফোরাম তৈরিরও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, সমস্যা মেটেনি।


এদিন সকালে একটি বৈঠক করে সমস্যা মেটানোর জন্য গতকাল মন্ত্রী অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো সকালে টালিগঞ্জে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু, গতরাতেই ফের সেই সিদ্ধান্ত পালটে যায়। মুখ্যমন্ত্রী নিজেই বৈঠক করে সমস্যা মেটাতে উদ্যোগী হন। সিদ্ধান্ত হয় আজ বিকেলে নবান্নে প্রযোজক এবং আটিস ফোরামের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

আর্টিস্ট ফোরামের অভিযোগ, কিছু প্রযোজক তাদের সদস্যদের টাকা বাকি রেখেছে। সেই টাকা মেটানোর দাবিতে ১৮ অগাস্ট থেকে গন্ডগোল শুরু হয় প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের মধ্যে। যা এখনও চলছে। এদিকে এই গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গেছে বহু সিরিয়ালের শুটিং। পাঁচদিন পরেও পরিস্থিতি না বদলানোয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য হলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

No comments:

Post a Comment

Post Top Ad