নদী যুবকের দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

নদী যুবকের দেহ!




নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ।ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি এলাকায়। মৃতের নাম, পারসনাথ তিরকি(৩০)।বাড়ি ভগতপুর চাবাগানের জাহাদি লাইনে।

জানা গিয়েছে,বুধবার গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খয়েরবাড়ি এলাকার জলঢাকা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিশ। গত রবিবার থেকে পারসবাবু্র স্ত্রী রাখিবন্ধন উতসব পালন করতে নিজের বাড়ি গিয়েছিলেন।সেই সময় মানসিক ভারসাম্যহীন পারস বাবুও বাড়ি থেকে বেড়িয়েছিলেন সেদিন আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর গত বুধবার বিকেলে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় । রাতেই খোঁজাখুজি করার পর জলঢাকা নদীর মধ্য থেকে তার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।


নাগরাকাটা থানার ওসি সৈকত ভদ্র বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad