চাঁদনী ,পূর্ব মেদিনীপুর :পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার NH 6 ও NH 41 এর কানেক্টিং রোডের এস্ পয়েন্টর কাছে ।মৃত ব্যক্তির নাম আব্দুল হোসেন খাঁন বয়স ৫০ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বহলা গ্রামের বাসিন্দা আব্দুল হোসেন খাঁন কাজ সেরে বাড়ি ফেরার পথে কোলাঘাট দিক থেকে আশা দ্রুত গতিতে বাইক এসে ধাক্কা মারে।স্থানীয়রা আহত ব্যক্তিকে প্রথমে মেছেদার একটি বেসরকারি নার্সিংহোম এ ভর্তি করে ,পরে আশঙ্কা জনক অবস্থায় কলকাতায় তাকে রেফার করা হয় ।কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কোলাঘাট থানার পুলিশ বাইক টিকে আটক করেছে কিন্তু বাইক চালক পলাতক ।কোলাঘাট থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্ত করার জন্য তমলুক জেলা হাসপাতাল এ পাঠানো হয়েছে ।

No comments:
Post a Comment