জমি সংক্রান্ত বিবাদ! জখম এক মহিলা সহ ৬ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 20 August 2018

জমি সংক্রান্ত বিবাদ! জখম এক মহিলা সহ ৬



জয়নগর : জয়নগর থানা এলাকার ময়দা অঞ্চলের বটতলা গ্রামের বাসীন্দা স্বপন ঘরামীর সাথে তার খুড়তুতো ভাই তপন ঘরামীর একটা জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল।

অভিযোগ,গতকাল স্বপন ঘরামী সেই বিতর্কিত জায়গায় তার প্রাপ্য প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘরের কাজ শুরু করে । সেই সময় তপন ঘরামী বাধা দিলে শুরু হয় দুই পরিবারের মধ্যে বচসা । এই ঘটনায় স্বপন ঘরামীর অভিযোগ , তার জায়গায় ঘর তৈরী করতে গেলে খুড়তুতো ভাই তপন ঘরামী পরিকল্পনা করে তার অনুগামীদের নিয়ে লাঠি , বাঁশ ও লোহার রড নিয়ে আক্রমন চালায় তার ও তার অনুগামীদের উপর । এই ঘটনায় স্বপন ঘরামী ও এক মহিলা সহ তার পক্ষের মোট ছজন গুরুতর জখম হয় । তাদেরকে রাতেই নিমপিঠ গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । আক্রান্ত রা জয়নগর থানায় তপন ঘরামী ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করলে , রাতেই জয়নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ।

No comments:

Post a Comment

Post Top Ad