চ্যাম্পিয়ন্স লিগে সেরাদের তালিকায় মেসি-রোনালদো-সালাহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 August 2018

চ্যাম্পিয়ন্স লিগে সেরাদের তালিকায় মেসি-রোনালদো-সালাহ




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহ। বরাবরের মতো এবারো তালিকায় রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আধিক্য বেশি। কিয়েভে গত মে মাসে ফাইনালে গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বার ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা ঘরে তোলে রিয়াল। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বেলের।

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫জন সাংবাদিকদের ভোটে করা হয়েছে এই তালিকা। ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিন জনের সংক্ষিপ্ত তালিকা।

গোলরক্ষকদের তালিকায় জায়গা পেয়েছেন রিয়ালের কেইলর নাভাস। সম্প্রতি রোমা থেকে লিভারপুলে নাম লেখানো আলিসন ও জুভেন্টাস থেকে পিএসজিতে পাড়ি জমানো জিয়ানলুইজি বুফনও আছেন তালিকায়।

ডিফেন্ডারদের তিন জনই রিয়ালের-মার্সেলো, রাফায়েল ভারানে ও অধিনায়ক সার্জিও রামোস। মিডফিল্ডারে তিন জনের দুই জন রিয়ালের-লুকা মডরিচ ও টনি ক্রুস। অন্য জন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন।

তালিকা :

গোলরক্ষক : আলিসন (রোমা, এখন লিভারপুলে), জিয়ানলুইজি বুফন, (জুভেন্টাস, এখন পিএসজিতে), কেইলর নাভাস (রিয়াল মাদ্রিদ)

ডিফেন্ডার : মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ)

ফরোয়ার্ড : লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ, এখন জুভেন্টাসে), মোহাম্মদ সালাহ (লিভারপুল)।

No comments:

Post a Comment

Post Top Ad