ছবি :বিভাস লোধ
ঈপ্সিতা গোস্বামী :মেহতাব হোসেন ও ডিপান্ডা ডিকার যুগলবন্দীতে আবারও লীগ শীর্ষে মোহনবাগান। মঙ্গলবার মোহনবাগান ও রেনবো স্পোর্টিং এর ম্যাচে ৩-২ গোলে জয়ী হয় মোহনবাগান।আজ দ্রুতলয়ের ফুটবলে প্রতিপক্ষকে পিষে ফেলতে চেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। ডিপান্ডা ডিকাকে সামনে রেখে দুই প্রান্ত ধরে ক্রমাগত আক্রমণে ওঠে সবুজ মেরুন। আর তাতেই ছিল আগ্রাসী মনোভাবের পূর্বাভাস। কিন্তু তাতেও কাজের কাজটা হচ্ছিল না। এসময় কিছুটা খেলার গতির বিপরীতে এগিয়ে যায় রেনবো স্পোর্টিং।
ছবি : বিভাস লোধ
বক্সের সামনে সানডেকে ফাউল করেছিলেন মোহনবাগানের কিংসলে। ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করেন রেনবো অধিনায়ক অভিজিৎ সরকার। গোলটির সময় বাগান গোলকিপার শিলটন পাল জায়গায় ছিলেন না। আজহারউদ্দিন মল্লিক ম্যাচের সেরাও হন ।


No comments:
Post a Comment