নেশার জন্য মেয়েকে বিক্রি করতেন মা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 23 August 2018

নেশার জন্য মেয়েকে বিক্রি করতেন মা!

নেশার জন্য শিশু মেয়েকে বিক্রি করতেন মার্কিন মা
নিউ ইয়র্ক, ৩১ মার্চ- মনোবিদরা বলেন, নেশা করলে নৈতিক অধঃপতন হয়। কিন্তু তা কতটা হতে পারে তার ‘দৃষ্টান্ত’ স্থাপন করলেন এক মার্কিন মা। যিনি তাঁর নেশা করার অভ্যাস বজায় রাখতে বছর খানেক ধরে নিজের মেয়েকে বিক্রি করেছেন পুরুষ বন্ধুদের যৌন লালসা পূরণ করার জন্য।
ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের লিটব ভ্যালি অঞ্চলে। পুলিশ জানিয়েছে, ৫১ বছর বয়সি টিনা ওয়াগনার মেয়ের সঙ্গে থাকতেন। নেশা করার অভ্যাস থাকায় নানা উপায়ে ড্রাগ এবং মদ সংগ্রহ করতেন তিনি। কিন্তু স্থায়ী চাকরি না থাকায় মাঝে মধ্যেই ছোটখাটো অপরাধেও জড়িয়েছেন তিনি।
মেয়ে একটু বড় হতে টিনার কিছু পুরুষ বন্ধুর নজর পড়ে তার উপর। তারা বলেন, নাবালিকা মেয়েটিকে যদি তাদের যৌন লালসা পূরণ করতে ‘ব্যবহার’ করতে দেয়, তবে নেশার জন্য আর ভাবনা নেই। এক কথায় রাজি হয়ে যান টিনা। এর পর থেকে বছর খানেক ধরে মেয়েকে পুরুষদের সঙ্গে একলা ছেড়ে দিতেন তিনি। ভালোই চলছিল। কেউ জানতেও পারছিল না। তবে সপ্তাহ খানেক আগে প্রতিবেশীদের সন্দেহ হয়।
মেয়েটি যৌন নির্যাতন সহ্য করতে না পেরে মাঝে মাঝে চিৎকার করে কাঁদত। সে সময় কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রথম দিন কোনও মতে সামলালেও, দ্বিতীয় দিন হাতেনাতে ধরা পড়ে যায় টিনা। সে দিন তার পুরুষ বন্ধুরাও বাড়িতে উপস্থিত ছিলেন। ধর্ষণ, যৌন নির্যাতন এবং জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad