আস্তানা, ১৫ এপ্রিল- সেনাবাহিনীতে যোগ দিতে তরুণদের আগ্রহ বাড়াতে কাজাখস্তানে নারী সৈনিকদের নিয়ে মিস আর্মি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার জন্য ইতোমধ্যে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রনালয় ১২৩ জন নারী সেনাকে বাছাই করেছে এবং তাদের ছবি অনলাইনে পোস্ট করা হয়েছে। চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এসব প্রতিযোগীকে অনলাইনে ৩০ হাজার বার দেখা হয়েছে।
সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়ে কাজাখ তরুণদের আগ্রহ একবারেই কম। তাদের আগ্রহ বাড়াতে এবার নারীদের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রনালয়। আর এ কারণেই সেনাবাহিনীতে কর্মরত নারীদের নিয়ে মিস আর্মি নামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চলতি সপ্তাহে শুরু হওয়া এ প্রতিযোগিতা অংশ নেয়া ১২৩ নারীকে ভোট দেয়া যাবে আগামি ১০ মে পর্যন্ত। তিনটি ভিন্ন ভঙ্গিতে এসব প্রতিযোগীর ছবি অনলাইনে পোস্ট করা হয়েছে। এগুলোর মধ্যে একটি সেনা পোশাকে, একটি অস্ত্রসহ এবং শেষের বেসামরিক বা সাধারণ পোশাকে। ইতোমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন প্রতিযোগীরা।
প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানান, আমরা দর্শকদের বন্যায় ভেসে যাচ্ছি। এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অবস্থানে আছেন সার্জেন্ট এইজিরিম কারাকুচুকোভা। তিনি ১ হাজার ১শ ভোট পেয়ে এগিয়ে আছেন।
ওই মুখপাত্র বলেন, বিজয়ী প্রতিযোগী পাবে নগদ অর্থ। সেইসঙ্গে তিনি এও জানতে পারবেন যে তিনি হচ্ছেন কাজাখ সেনাবাহিনীর সবচেয়ে সুন্দরী সদস্য।
এই প্রতিযোগিতা সেনাবাহিনীতে তরুণদের যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করতে পারবে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আশা করি সে (বিজয়ী প্রতিযোগী) জেনে আনন্দিত হবে তিনি শতাধিক তরুণের মধ্যে সেনাবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করতে পেরেছেন।’

No comments:
Post a Comment