নাগরিকপঞ্জীঃ কালা দিবস আসানসোলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 August 2018

নাগরিকপঞ্জীঃ কালা দিবস আসানসোলে


আসানসোলঃ নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় তৃণমূলের কুলটি ব্লকের পক্ষ থেকে কালা দিবস পালন ৷ এদিন সকালে কুলটি ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জী , আসানসোল পুরসভার এমআইসি মীর হাসিম ,সুবল চক্রবর্তী ও বাদল পুইতুণ্ডির নেতৃত্বে এক বিশাল মিছিল কুলটি নিউরোডে জমায়েত হয় ৷ এদিন কেন্দ্রীয় সরকার তথা বিজেপি বিরোধী শ্লোগান দিতে দিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে ৷ তবে দিনের ব্যস্ততম সময়ে রাজ্য সড়ক অবরোধ করে চৌমাথার মোড়ে তৃণমূলের এই কর্মসূচীতে এলাকায় তীব্র যান জটের সৃষ্টি হয় ৷ নাকাল হয় নিত্য যাত্রীরা ৷শেষ পর্যন্ত ঘন্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad