মধুচন্দ্রিমায় অন্তঃসত্ত্বা নেহা ধুপিয়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

মধুচন্দ্রিমায় অন্তঃসত্ত্বা নেহা ধুপিয়া!

এ বছরের ১০ মে চুপি চুপিই বিয়েটা সেরে ফেলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। তবে কেম চুপিসাড়ে তারা বিয়ে করেছেন এ নিয়েই বলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়। বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নেহাকে দেখে গুঞ্জন শুরু হয় যে তিনি অন্তঃসত্ত্বা।

তবে ‘সুরমা’র প্রমোশনে গিয়ে নেহার মা হওয়ার বিষয়টি আবারও অস্বীকার করেন অঙ্গদ। তিনি বারবার নেহার মা হওয়ার খবর অস্বীকার করলেও নেহা নিজে এ বিষয়ে মুখে কুলুপ এটেছেন, তাই তবুও এ বিষয়ে জল্পনা থামেনি।যদিও নেহার অন্তঃসত্ত্বা হওয়া খবর পুরোপুরি অস্বীকার করেন অঙ্গদ। এর পরেই ‌‘ডিএনএ’ সূত্রে জানা যায়, যে নেহা মা হচ্ছেন, আর এই খবর খুব শিগগিরিই সকলকে জানাবেন তিনি।
অনেকেই মনে করছেন অঙ্গদ যাই বলুন না কেন খুব শিগগিরি তারা শাহিদ কাপুর ও মীরা রাজপুতের মতোই ভক্তদের এই সুখবর জানাবেন। তবে সম্প্রতি এসব জল্পনার মাঝেই মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাতে হাজির হয়েছেন নেহা ও অঙ্গদ।
মধুচন্দ্রিমার নানান ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন নেহা অঙ্গদ। অঙ্গদ বেদিকে শেষবার দেখা গেছে তাপসী পন্নুর বিপরীতে ‘সুরমা’ ছবিতে অন্যদিকে নেটফ্লিক্সে সম্প্রচারিত হওয়া ‘লাস্ট স্টোরিজ’ পাশাপাশি কাজল অভিনীত ‘হেলিকপ্টর ইলা’তেও দেখা যাবে নেহাকে।

No comments:

Post a Comment

Post Top Ad