মালদা, ১৭ অগাস্ট : পুরনো বিবাদের জেরে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল ৪ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ, ইংরেজবাজার থানার খাসিমাড়ি এলাকায়। আক্রান্ত প্রৌঢ় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত প্রৌঢ়র ণাম, নিরঞ্জন মন্ডল(৬০)। বাড়ি ইংরেজবাজার থানার মহদীপুর বেকি কালী মন্দির এলাকায়। জানা গিয়েছে, আক্রান্তর ছেলে রাজকুমার মন্ডল এর সাথে প্রতিবেশী বাসু ঘোষের বিবাদ ছিল। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বচসা হয়। সেই সময় বচসা থেমে যায়। অভিযোগ,
রাত্রি নটা নাগাদ, মোটর বাইক নিয়ে নিরঞ্জন মন্ডল মালদা শহরের যাচ্ছিলেন, সেই সময় খাসিমারি এলাকায় নিরঞ্জন মন্ডলের পথ আটকায় বাসু ঘোষ ও তার দলবল বলে অভিযোগ। নিরঞ্জন মন্ডলকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নির্জন এলাকায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ। লাঠির আঘাতে মাথা ফেটে যায় নিরঞ্জন বাবুর।মারধোর করার অভিযোগ উঠে বাসু ঘোষ সহ চারজনের বিরুদ্ধে। এরপর খবর পেয়ে পরিজনেরা নিরঞ্জন বাবুকে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।
তবে কি কারণে ওই প্রৌঢ়কে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:
Post a Comment