সদ্যোজাত শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

সদ্যোজাত শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা!



সোমবার সন্ধ্যায় বার্ণপুর আইএসপি হাসপাতালে সদ্যোজাত শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছায় ৷ ঘটনাসূত্রে গত ১১ই আগষ্ট আইএসপি কর্মী রুদানন্দ দাসের স্ত্রী সীমন্তিনি দাস (২৩) নয় মাসের অন্তসত্ত্বা হিসাবে হাসপাতালে ভর্তি হলে গত ১২ই আগষ্ট তার ওটিতে সদ্যজাত শিশুর জন্ম হয় ৷ তবে শিশুর শারীরিক অবস্থার অবনতির কারণে বাঁচানো সম্ভব হয়নি ৷ একই সাথে এরপর থেকে সীমন্তীনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷১৩ তারিখ সকালে অবস্থা গুরুতর আকার ধারণ করলে সীমন্তীনিকে অন্যত্র রেফার করা হয় ৷ কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করার পরেও সীমন্তীনির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সীমন্তীনির স্বামী ও পরিবারের ঘনিষ্ঠ জনেরা আইএসপি হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ও ভাঙচুর চালায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় হীরাপুর থানার পুলিশ ৷

No comments:

Post a Comment

Post Top Ad