নতুন অধিনায়ক মেসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 August 2018

নতুন অধিনায়ক মেসি



গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তার জায়গায় বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের চার অধিনায়কের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে। ২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছিল। তাই ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে তার নামটা প্রত্যাশিতই ছিল।

২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সেলোনার চার অধিনায়কই হলেন ক্লাবটির যুব প্রকল্প থেকে উঠে আসা ফুটবলাররা। তখন প্রথম পছন্দের অধিনায়ক ছিলেন চাভি। অন্য তিনজন ছিলেন ইনিয়েস্তা, মেসি ও বুসকেতস।

No comments:

Post a Comment

Post Top Ad